× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেওয়ারিশ কুকুর-শেয়ালে আতঙ্ক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ২২ মিনিট আগে

সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। দলবদ্ধ এসব প্রাণীর অবাধ বিচরণে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞদের মতে, যেসব এলাকায় শেয়ালের উপদ্রব বেশি, সেখানে জলাতঙ্কের ঝুঁকিও বেশি থাকে। কারণ শেয়াল থেকে কুকুর বা অন্যান্য প্রাণীর মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পথচারী ও হাটবাজারগামী মানুষ প্রতিনিয়ত এসব প্রাণীর আক্রমণের শিকার হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় গৃহপালিত গবাদিপশু (ছাগল, ভেড়া, গরু, বাছুর ইত্যাদি) মাঠে চরাতে বা ঘরের বাইরে নিয়ে যেতে ভয় পাচ্ছেন খামারি ও মালিকরা। অনেক সময় গ্রামীণ জনপদের পথ-ঘাট কুকুর ও শেয়ালের দখলে চলে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বেলকা, শান্তিরাম, রামজীবন ও দহবন্দ ইউনিয়ন থেকে কুকুরের আক্রমণে আহত হয়ে ৩০ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও ইমিউনোগ্লোবিউলিন সরবরাহ করা হয়। তবে শেয়ালের আক্রমণে আক্রান্ত রোগীরা হাসপাতালে তুলনামূলক কম আসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার একেএম ইফতেখারুল ইসলাম বলেন, যেখানে এ ধরনের ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে থাকায় দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, কুকুর ও বিড়ালের মতোই শেয়ালের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে হবে। এ লক্ষ্যে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা