× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে এনসিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ফেনীতে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স’। এনসিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে এবং জেলায় কর্মরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় সম্প্রতি এই সম্মেলনের আয়োজন করা হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘এক দেশ, এক কিউআর–লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’। সম্মেলনের শুরুতে ফেনী জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে আমন্ত্রিত দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশ নেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ; বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম; এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় বলেন, আগামী দিনে ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমকে ফলপ্রসূ ও কার্যকর করতে ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এখন থেকেই ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র ও আর্থিক খাতের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই ক্যাশলেস লেনদেন, ডিজিটাল ও মোবাইল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তারা।

সম্মেলনে জানানো হয়, এনসিসি ব্যাংক চলতি বছরে সারা দেশের ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

অনুষ্ঠানে ২০২৬ সালে ফেনী জেলায় স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যাংককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে জেলায় সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে প্রথম স্থান অর্জন করে এনসিসি ব্যাংক পিএলসি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক ও বেসিক ব্যাংককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা