× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন

হাতে খালি মাটির কলসি নিয়ে অভিনব প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

খুলনা নগরীর ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে নৌকায় ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করে পরিবেশকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীর ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে নৌকায় ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করে পরিবেশকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কপ৩১ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থায়নের কোনো ঘোষণা না আসায় দেশের বিভিন্নস্থানে এর প্রতিবাদে কর্মসূচী পালন করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ 

চট্টগ্রাম : তুরস্কে কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের কোনো ঘোষণা আসেনি। এই অভিযোগ তুলে রবিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গী বাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র‌্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আইএসডিইর এই কর্মসূচিতে বক্তব্য দেনÑ ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএমএম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। নৌকা বাইচ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। 

খুলনা : নৌকার ওপর দাঁড়িয়ে হাতে খালি মাটির কলসি। সঙ্গে ব্যানার ও প্ল্যাকার্ড। প্রতীকী এ আয়োজনের মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি তুলে ধরেছেন খুলনার পরিবেশকর্মীরা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ, পর্যাপ্ত অর্থায়ন ও উপকূলীয় মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। রবিবার দুপুরে নগরীর ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে নৌকায় এ ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটি। 

কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও কার্বন নিঃসরণের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্য হ্রাস, গতিপথ পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত বিপন্ন করছে। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ছেন। একদিকে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

সাতক্ষীরা : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির সঠিক ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী প্রতীকী ‘মৃতদেহ’ সেজে কাফনের কাপড় পরে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।

পাথরঘাটা (বরগুনা) : জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবন নিশ্চিতের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন তিন শতাধিক নারী। রবিবার দুপুরে বলেশ্বর নদীর পাড়ে উপজেলার রুহিতার বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাথরঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা