× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৯ মিনিট আগে

শনিবার রাতে জনবহুল এলাকা বাসস্ট্যান্ড চৌরাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা।  ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

শনিবার রাতে জনবহুল এলাকা বাসস্ট্যান্ড চৌরাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ যাবত ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছেÑ যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তবে এ নিয়ে পুলিশের বক্তব্য, সংঘবদ্ধ কোনো চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

এরপরও শনিবার রাতে জনবহুল এলাকা বাসস্ট্যান্ড চৌরাস্তার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লী বিদ্যুত। কলাপাড়া অফিস  জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কলাপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুর রহমান জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মহিপুর ও কলাপাড়া থানার অন্তর্গত এলাকা থেকে পল্লী বিদ্যুতের ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোনো চোর চক্র একের পর এক এ চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা