× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় পরিবারকে হটিয়ে জমি দখলের চেষ্টা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় একটি অসহায় পরিবারের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় একটি অসহায় পরিবারের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় একটি অসহায় পরিবারের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) অফিস ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের হবিবনগর এলাকার বাসিন্দা মৃত আব্দুল সালামের স্ত্রী হলুদা আক্তার দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় বসবাস ও ভোগদখল করে আসছেন। গত শনিবার সকালে এলাকার প্রভাবশালী আমির উদ্দিন ওই জায়গা দখলের চেষ্টা চালান।

এতে বাধা দিলে অভিযুক্তরা ওই অসহায় পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করেন এবং নারীদের শ্লীলতাহানি করেন। স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা তাদেরও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভুক্তভোগী পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেনÑ আমির উদ্দিন, মঈন উদ্দিন, আশিক মিয়া, আলী হোসেন আব্দুল, মো. কুদ্দুস। এ বিষয়ে অভিযুক্ত আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূমি কর্মকর্তা মহসীন উদ্দিন বলেন, আমি অভিযোগ পেয়েছি। লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়েছেন। জগন্নাথপুর থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা