× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর বাড়িতে ডাকাতি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নেয় ডাকাত দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুটে নেয় ডাকাত দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। 

শনিবার গভীর রাতে উপজেলা সদরের ১নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাহরাইন প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল সোমবার রাত ২টা ৩০ মিনিটে সাবিন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির সিসি ক্যামেরা খুলে নিয়ে গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও বিদেশি মুদ্রাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য তুহিন মিয়া জানান, তার ২ বড় ভাই ওমানে থাকেন। প্রায় দুই মাস পূর্বে তিনিও ছুটিতে দেশে এসেছেন। ঘটনার সময় তিনি চুনারুঘাটের আসামপাড়ায় অবস্থান করছিলেন। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে ভেরে বাড়িতে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। 

খবর পেয়ে সকাল ৭টার দিকে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। 

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, ডাকাতদের শনাক্তে কাজ চলছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা