× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

মিয়ানমার থেকে নাফ নদী হয়ে টেকনাফে প্রবেশের সময় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমার থেকে নাফ নদী হয়ে টেকনাফে প্রবেশের সময় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমার থেকে নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফে প্রবেশের সময় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আরাফাত হোসেন।

আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শাহপরীর দ্বীপের একটি বিশেষ অভিযানিক দল নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে টেকনাফ থানার নাজিরপাড়া-সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে অভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। লেফটেন্যান্ট আরাফাত হোসেন আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা