× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৌশলীর যোগসাজশে নিলাম ছাড়াই ব্রিজ ভেঙে আত্মসাৎ

মদন (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

মদন উপজেলায় নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে মদন-শিবপাশা রাস্তার একটি পুরাতন ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মদন উপজেলায় নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে মদন-শিবপাশা রাস্তার একটি পুরাতন ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার মদন উপজেলায় নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে মদন-শিবপাশা রাস্তার একটি পুরাতন ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এটি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে চলাচলের স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু তদন্ত চেয়ে গত ৯ নভেম্বর মদন উপজেলা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফেকনী গ্রামের বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা যায়, মদন থেকে ফেকনী হয়ে শিবপাশা গ্রাম পর্যন্ত যাতায়াতের রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সংস্কার বা উন্নয়নের জন্য টেন্ডার হয়েছে। ওই রাস্তার ফেকনী গ্রাম সংলগ্ন পুরাতন ব্রিজটি কোনো ধরনের নিলাম বা সরকারি বিধিমালা না মেনে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসীর ধারণা, এই ব্রিজটির লোহা ও অন্যান্য মূল্যবান নির্মাণসামগ্রী নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এতে সরকার লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। তা ছাড়া আকস্মিকভাবে ব্রিজটি ভেঙে ফেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন। 

স্থানীয় ফেকনী গ্রামের বাসিন্দা ও অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন, রোমন মিয়া ও ফজলে রাব্বিসহ স্বাক্ষরকারী ব্যক্তিরা দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন ক্ষোভ জানিয়ে বলেন, কোনো ধরনের সরকারি নিলাম বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ব্রিজটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

 এ বিষয়ে মদন উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে নিলাম দেওয়া হয়েছে। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজ ভেঙে এলজিইডির নিয়োগ করা ঠিকাদার ব্রিজ নির্মাণ করছেন। নিলাম কত টাকায় পাওয়া গেছে, এমন প্রশ্নের জবাবে তিনি ইউনিয়ন প্রশাসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

অন্যদিকে মদন ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আপনি ইঞ্জিনিয়ার অফিসে কথা বললে তারা ভালো বলতে পারবেন।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মদন উপজেলা ইউএনও এমএ কাদের বলেন, অভিযোগটি আমি পেয়েছি। ইউনিয়ন প্রশাসক কোনোভাবেই এই নিলাম দিতে পারেন না। বিষয়টি যেহেতু এলজিইডির, তাই এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপার দেখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা