× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিকারের নির্মিত কাঠের সাঁকোতেও টোল আদায়

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নিজস্ব অর্থায়নে নির্মিত দুই লেনের বাঁশ-কাঠের সেতুটি রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নিজস্ব অর্থায়নে নির্মিত দুই লেনের বাঁশ-কাঠের সেতুটি রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিজস্ব অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই লেনের এ বাঁশ-কাঠের সেতুটি রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত সেতুটি শিবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এত দিন নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই নদী পারাপারে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে পড়তে হতো নানা সমস্যায়।

প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন পারাপারে সামান্য টোল আদায় করা হবে। তবে টোল থেকে প্রাপ্ত লভ্যাংশের পুরো অর্থ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু নির্মাণ কমিটির সদস্যরা।

সেতু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যাতায়াতে সমস্যায় পড়তে হতো। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সেতুটি নির্মাণ করে দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। 

আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। অবহেলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এত বড় একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই। তার এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা