× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তিন দিন গার্মেন্টসে (ইন্ডিয়ান টেক্সটাইল) আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান পুলিশ। 

গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা ইসলামপুর চায়না টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজু সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে।

পুলিশ, কিশোরীর পরিবার, স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আনোয়ার হোসেন রাজু চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার গার্মেন্টস কারখানায় নিয়ে যান। পরে কারখানার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যক্তিগত অফিসকক্ষে দরজা বন্ধ করে তাকে টানা তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রতন বৈরাগী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পক্ষ থেকে গত ১৩ অক্টোবর রাতে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, মামলায় অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা