× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে বিশেষ সভা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল পটুয়াখালী ইপিজেডের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি এবং দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরের সার্বিক অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পটুয়াখালীকে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্পায়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইপিজেড এবং পায়রা বন্দরের বহুমাত্রিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন গড়ে না ওঠায় বিপুলসংখ্যক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপে ভুগছেন। পটুয়াখালী ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর দক্ষিণাঞ্চলের এই অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে সামাজিক রূপান্তরের মূল চালিকাশক্তি হয়ে উঠবে। প্রকল্প দুটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে জেলার দীর্ঘদিনের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য বিশাল শ্রমবাজার উন্মুক্ত হবে এবং তাদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে।

সভায় বক্তব্য দেন পটুয়াখালী ইপিজেডের প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, ডেপুটি ডিরেক্টর হাকিমুদ জামান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, পটুয়াখালীর পায়রা বন্দর ও পটুয়াখালী ইপিজেড এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্ভাবনা। তবে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগের ঘাটতির কারণে বিভিন্ন অভিযোগ ও অসন্তোষ তৈরি হয়েছে। এ ব্যবধান দূর করতে স্থানীয় অংশীজনদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সভার আয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা