× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম দামে বিক্রিতে রাজি না হওয়ায়, জমি বেদখল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

নন্দীগ্রামে নামমাত্র দামে জমি বিক্রি করতে রাজি না হওয়ায়  এক একর ধানি জমি জবরদখলের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নন্দীগ্রামে নামমাত্র দামে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এক একর ধানি জমি জবরদখলের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে নামমাত্র দামে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় মনোরঞ্জন ও তার পরিবারের প্রায় এক একর (৯২ শতাংশ) ধানি জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় আনছার আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভয়ভীতি সৃষ্টি করে প্রথমে জমির অর্ধেক এবং পরে পুরো জমিই দখলে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত পরিবারের দাবি, মীমাংসার শর্ত ভঙ্গ করায় জমিটি তাদের দখলে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত দেওতা গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হলেনÑ দেওতা গ্রামের মো. আনছার আলী ও তার দুই ছেলে জাহিদুল ও শহিদুল। ভুক্তভোগী পরিবারটি একই ইউনিয়নের কল্যাণনগর গ্রামের বাসিন্দা শ্রী মনোরঞ্জন, শ্রী মুক্তি ও শ্রী সুমন কুমার।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৬০-৬৫ বছর পূর্বে ক্রয় সূত্রে মালিক হয়ে জমির দখল বুঝে নিয়ে চাষাবাদ করে আসছিলেন ভুক্তভোগী মনোরঞ্জন ও তার পরিবারটি। তবে মনোরঞ্জন তার পরিবার নিয়ে পাশের গ্রামে বসবাস করায় এবং জমিটি অভিযুক্তদের গ্রামে হওয়ায় জমিটির ওপর নজর পড়ে আনছার আলী ও তার ছেলেদের। আনছার আলী ও তার ছেলেরা স্থানীয় জাসদ রাজনীতির সাথে জড়িত হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে প্রায় এক একর (৯২ শতাংশ) ধানি জমি মাত্র ৯০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভীতি সৃষ্টির মাধ্যমে জমিটি দখল করেন অভিযুক্তরা। এরপর মীমাংসার নামে শর্ত দিয়ে জমিটি দুই ভাগে ভাগ করে অর্ধেক জমির দখল নেন আনছার আলী ও তার ছেলেরা এবং বাকি অর্ধেক জমি ছেড়ে দেন মনোরঞ্জন ও তার পরিবারকে। সে সময়ের পর প্রাণভয়ে নিজের অর্ধেক জমিই চাষাবাদ করে আসছিল পরিবারটি। পরে কাগজে-কলমে দখল বুঝিয়ে দেওয়ায় শর্ত পূরণ না করায় মনোরঞ্জনের পরিবারের দখলে থাকা অর্ধেক জমিটুকুও দখলে নেন অভিযুক্তরা। এভাবে গত ৩-৪ বছর ধরে নিরীহ মনোরঞ্জনের প্রায় এক একর ধানি জমি জবর-দখল করে রেখেছেন অভিযুক্তরা।

ভুক্তভোগীরা বলেন, ক্রয় সূত্রে ৬২ রেকর্ডসহ বর্তমান খাজনা খারিজ আমাদের নামে। শুধু জলের দামে তাদের নিকট বিক্রি না করায় তারা জোর করে জমিগুলো জবরদখল করে রেখেছেন। এ বিষয়ে আদালতে মামলা করার কারণে আমাদের বহু ঝড়ঝাপটা সইতে হয়েছে। আমরা সংখ্যালঘু, তাদের সাথে আমরা কোনো দিন পেরে উঠব না বুঝে জমিগুলো ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছি।

অভিযোগের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবু বলেন, কাগজে-কলমে জমির প্রকৃত মালিক মনোরঞ্জন ও তার পরিবার। অভিযুক্তরা স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে জমিটি জবরদখল করে রেখেছেন। 

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, মীমাংসার মাধ্যমে শর্তসাপেক্ষে জমিটি দুই ভাগ করা হয়েছিল। শর্ত ভঙ্গ করায় বর্তমানে পুরো জমি আমাদের দখলে। শর্ত মোতাবেক তাদের অর্ধেক জমি কাগজে-কলমে আমাদের বুঝিয়ে দেওয়া মাত্রই বাকি অর্ধেক জমির দখল আমরা ছেড়ে দেব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা