× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসির কৃতী শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

ফেনী সদরের এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদরের এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদরের এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, এলাহীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরনবী, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলমগীর কবির রাকিব।

সহকারী শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেফায়েত উল্লাহ। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুসরাত ফাতেমা আক্তার, জ্যেষ্ঠ শিক্ষক আবদুল কাদের, সহকারী শিক্ষক সেকেন্দার আলী, অভিভাবক নাছির উদ্দীন ও মোতাহের হোসেন। কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় প্রান্ত চন্দ্র শীল ও মিনু আরা আক্তার। এ ছাড়া দশম শ্রেণির শিক্ষার্থী এমএ হাসনাত আলিফ, নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আবির নিহাল ও মিফতাউল জান্নাত, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাতের বক্তব্যে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্য শেষে অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা