চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর কবীর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর কবীর।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের
মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর
কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা
প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব
(সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা
হয়েছে। এর মধ্যে ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর-১৬৩৬১) হবিগঞ্জের জেলা প্রশাসক
পদ থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব জাকির হোসেনকে
(পরিচিতি নম্বর-১৬৮০৪) হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়েছে।