বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৮:৪৪ পিএম
বিএনপির বরিশাল বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা। প্রবা ফটো
বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ দাস বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, আমরা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোট মানব না। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, সংবিধান কাটাছেঁড়া করে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন রাখা হয়েছে। এ পদ্ধতি বিলুপ্ত করে নতুন করে সংবিধানের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন খান পান্না, মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চাঁনসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতারা।