× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ বারেও জামিন মেলেনি সাংবাদিক অরিত্র কুন্ডুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মিনিট আগে

সাংবাদিক অরিত্র কুন্ডু। ফাইল ছবি

সাংবাদিক অরিত্র কুন্ডু। ফাইল ছবি

ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক অরিত্র কুমার কুন্ডুর জামিন আবেদন পঞ্চমবারের মতো নামঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী এই জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে আরও চার দফায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছিল।

দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ ও ‘গ্রিন টেলিভিশন’-এ কর্মরত অরিত্র কুন্ডু গত ২৬ অক্টোবর ঝিনাইদহে ড্রেন প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তা ও ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন। পরে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় দুটি মামলা (মামলা নম্বর ৪৭ ও ৪৮) দায়ের করা হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে বিনা চিকিৎসায় বন্দি থাকায় অরিত্র কুন্ডুর পায়ের আঘাতের স্থানে ক্ষত ও তীব্র ব্যথা সৃষ্টি হয়েছে। প্রায় ৮-১০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার ওই পায়ে আঘাত লেগেছিল। এবার সংবাদ সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে মারধর করায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং পুরোনো আঘাতের স্থানে নতুন করে ক্ষত তৈরি হয়।

মামলার পর থেকে তাকে ঝিনাইদহ কারাগারের কনডেম সেলে বন্দি রাখা হয়। মামলার একজন বিচারাধীন আসামিকে কনডেম সেলে রাখা কারাবিধি পরিপন্থি—এমন অভিযোগ তুলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট পিটিশন (রিট নম্বর ১৯৯৭৫) দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।

এদিকে সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর জুলুম-হয়রানি বন্ধ ও তার মুক্তির দাবিতে গত ১২ নভেম্বর আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার একজন সাংবাদিককে মিথ্যা মামলায় আটকে রাখা সংবাদকর্মীদের কণ্ঠরোধের চক্রান্ত।” সরকারের কাছে তিনি অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা