× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরই খোলা হয়েছে আওয়ামী লীগ জেলা কার্যালয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এরই অংশ হিসেবে হিসেবে আজ রবিবার দুপুরে লগি বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এসে অবস্থান নেয়।  

বিক্ষোভের একপর্যায়ে উশৃঙ্খল কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন।

পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এছাড়াও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় এগিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। পুলিশের এপিসিতে লিখে দেয় জয় বাংলা স্লোগান। পুরো জেলা শহর জুড়ে তৈরি হয় অচলাবস্থা।

পুরো বিক্ষোভ মিছিল চলাকালে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে মোতায়েন করা হয় পুলিশ। এর আগে গত গত ১০ নভেম্বর জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। 

অপরদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্তরর নাম ফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্তরের নাম ফলক।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড় হতে থাকে হাজার হাজার নেতাকর্মী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা