ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ৩৩ মিনিট আগে
আপডেট : ১৬ মিনিট আগে
শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ময়মনসিংহের ফুলপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ময়মনসিংহের ফুলপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে। রবিবার সকালে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া ও তার ভাই আব্দুল লতিফ তরফদারের ফেসবুক
অ্যাকাউন্টে আপত্তিকর ছবি প্রকাশের ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় তীব্র ক্ষোভ ও
প্রতিবাদ। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের
অভিযোগ উঠেছিল। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক আব্দুল লতিফ তরফদারের দাবি, তার মোবাইল
ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে।
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে যান ফুলপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনসহ পুলিশের টিম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল
ইসলাম, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, শিক্ষা অফিসার জাহাঙ্গীর সহ স্থানীয় নেতারা।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের
মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস দেন।