× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় কৃষকরা পেলেন সরিষা, মসুর ও খেসারির বীজ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৮ মিনিট আগে

ভাঙ্গা উপজেলা কৃষি অফিসের সামনে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল কৃষকদের হাতে বীজ ও সার তুলেদেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙ্গা উপজেলা কৃষি অফিসের সামনে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল কৃষকদের হাতে বীজ ও সার তুলেদেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকরা এসব ফসল চাষে আরও উৎসাহিত হবেন বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা ইউএনও মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা