× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য

চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বিরোধপূর্ণ এই জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার বিরোধপূর্ণ এই জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনাসহ বসতবাড়ির জায়গা জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। 

ওই বাড়িতে বসবাসকারীদের নানাভাবে হুমকিধামকি দেওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।

জানা গেছে, বালুচর মহল্লার মৃত মিয়া আতাহার আলীর বড় ছেলে শামসুজ্জোহা পাশের ভাংগুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের মিনা পারভীনকে বিয়ে করেন। এই দম্পতি নিঃসন্তান থাকায় বসতবাড়ির ৪ শতাংশ জমি স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু বিষয়টি তার ভাই বোনদের কে জানানো হয়নি।

শামসুজ্জোহার মৃত্যুর পর মিনা পারভীন পুনরায় অন্যত্র বিয়ে করেন। একপর্যায়ে তার পূর্বের স্বামীর দেওয়া ৪ শতাংশ জমি বেচার উদ্যোগ নেন। বিষয়টি জানার পর মৃত শামসুজ্জোহার অপর দুই ভাই মাসুদ রানা ও ফারুক আহমেদ ওই ৪ শতাংশ জমি নিজেরাই কিনে নেবেন বলে মিনাকে প্রস্তাব দেন। কিন্তু মিনা পারভীন এ প্রস্তাব না মেনে গোপনে অন্যজনের কাছে জমি বেচে দেন। 

নিরুপায় হয়ে ফারুক আহমেদ গত ২১ জুলাই পাবনার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মীনা পারভীনের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করেন। পরে আদালত ২ দফা স্থিতি অবস্থার নির্দেশ জারী করেন।

কিন্তু মিনা পারভীন কোনো কিছুর তোয়াক্কা না করে মামলা চলা অবস্থায় গত ২৪ আগস্ট বালুচর মহল্লার জনৈক সোহেল রানা নামে একজনের কাছে ৪ শতক জমি বেচে দেন। এছাড়াও আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মিনা গং বাড়ি জবর দখলের অপচেষ্টা করছেন বলেও অভিযোগ ফারুক আহমেদের। এমন পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা চেয়ে চাটমোহর উপজেলা ইউএনও বরাবর গত ৮ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক আহমেদ।

এ বিষয়ে ভুক্তভোগী ফারুক আহমেদ বলেন, চাকরির সুবাদে আমরা এলাকার বাইরে থাকি। তারপরও জমি না কেনার জন্য সোহেল রানাকে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি তা শোনেননি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জমি কিনে নেন।

অভিযোগ বিষয়ে মিনা পারভীন বলেন, আমার স্বামী বেঁচে থাকতে তাদের ভাইবোনদের নিয়ে সব জমি বন্টননামা রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করে গেছেন। আমার নামে যে ৪ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছেন আমি শুধু সেইটুকু বেচেছি। তারা আদালতে মামলা করার কয়েকদিন আগে জমি রেজিস্ট্রি হয়েছে। যেসব অভিযোগ তুলেছে তা সঠিক নয়। 

জানতে চাইলে চাটমোহর উপজেলা ইউএনও খালিদ হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এখানে আদালতের কি নিষেধাজ্ঞা আছে, কি নির্দেশনা আছে, সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে সরেজমিন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা