× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন বিএনপি নেতার বসতভিটা

সাব্বির হোসেন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশ : ১৩ মিনিট আগে

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে চোখের সামনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে চোখের সামনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে চোখের সামনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিএনপি নেতা মোঃ হেমায়েত বেপারীর বসতবাড়ি। মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। হারিয়েছেন দীর্ঘদিনের বসতভিটাসহ মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও।

শনিবার ভোররাতে উপজেলার চাখার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিড়াপাড়া এলাকায় আকস্মিক নদীভাঙনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হেমায়েত বেপারী ওই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ভাঙন চললেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, আর কোনো পরিবার যেন এভাবে সর্বস্ব হারিয়ে নিঃস্ব না হয়, সে জন্য সন্ধ্যা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এদিকে নিজের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হেমায়েত বেপারী। পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেবেন, কীভাবে নতুন করে জীবন শুরু করবেন—এমন অনিশ্চয়তায় কাটছে তাঁর সময়।

আক্ষেপ করে হেমায়েত বেপারী বলেন, আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেছে। জায়গা-জমি, বসতঘর সব হারিয়ে আমরা এখন সহায়-সম্বলহীন।

এদিকে দীর্ঘদিনের বসতভিটা হারানোর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী। পরিবারটির এমন অসহায় পরিস্থিতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানারীপাড়ার সন্ধ্যা নদীতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে চাখার ইউনিয়নের চিড়াপাড়া, কালির বাজার, লস্করপুর খেয়াঘাটসহ নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে শত শত পরিবার হারিয়েছে তাদের বসতভিটা, ফসলি জমি, গৃহপালিত পশু ও মূল্যবান সম্পদ। প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান জানান, সন্ধ্যা নদীর ভাঙন দীর্ঘদিন ধরে চলমান। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে। পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা