কুমারখালী (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৭ মিনিট আগে
কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের ছোট্ট দুনিয়াটা রূপ নিয়েছিল এক টুকরো স্বর্গে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এতিম ও অসহায় শিশুদের জীবন মানেই কি কেবল নিয়মের বেড়াজাল আর চার দেয়ালের বন্দি জীবন? প্রথাগত আনুষ্ঠানিকতার সব দেয়াল ভেঙে শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর গেদিরন নেছা বালিকা এতিমখানায় এক আনন্দঘন ও মায়াময় পরিবেশের সৃষ্টি হয়।
কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গল্প, হাসি, গান আর চায়ের কাপে চুমুকে একাকার হয়ে গিয়েছিল বড়দের মন আর ছোটদের নিষ্পাপ হাসি। সেদিন শিশুদের ছোট্ট দুনিয়াটা রূপ নিয়েছিল এক টুকরো স্বর্গে।
কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক জিল্লুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী আলহাজ মো. নিয়ামক উল্লাহসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের পাশে বসে তাদের মনের কথা শোনা, তাদের ছোট্ট স্বপ্নগুলোর খোঁজ নেওয়া আর এক কাপ চায়ের উষ্ণতায় নিজেদের জড়িয়ে নেওয়ার অনুভূতিটি ছিল সত্যিই চমৎকার।