× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্য একজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শনিবার বিকালে বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে মানবদেহের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একে একে মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল।

নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তার বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন।

পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। এরা হলেন কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)। এদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। 

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা