বগুড়া অফিস
প্রকাশ : ২৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলনের আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আটজনকে দেওয়া হবে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’।
শনিবার দুপুর ১২টায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন ‘আনর্ত’র সম্পাদক রহমান রাজু, গবেষণাষক মামুন সিদ্দিকী, প্রাবন্ধিক ড. অয়নিকা আলপনা, ফটোগ্রাফার শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী বায়েজিদ শেখ।
লিখিত বক্তব্যে ইসলাম রফিক বলেন, ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগান ধারণ করে বগুড়া লেখক চক্র দীর্ঘ ৩৮ বছর ধরে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় কাজ করছে। প্রতি বছরের মতো এবারও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে।