× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিলের পাহাড়ি ঢালা অতিক্রম করে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। এ সময় হঠাৎ একটি দলছুট বন্য হাতি তাঁর সামনে চলে আসে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই হাতিটি তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হাতিটি ঘটনাস্থল থেকে সরে যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নিহত ছৈয়দ ফকিরের পরিবারের আদি নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তিনি এক যুগেরও বেশি সময় ধরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাহাড়ি এলাকায় লোকালয়ে বন্য হাতির চলাচল এবং মানুষের সঙ্গে হাতির সংঘাতের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর পাহাড়ি পথ দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা