× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল আসক্তিতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে : অধ্যাপক খালেক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

ফেনী জেলা শিক্ষক সমিতির (বিটিএ) আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদান এবং  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক অধ্যাপক এম এ খালেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলা শিক্ষক সমিতির (বিটিএ) আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদান এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক অধ্যাপক এম এ খালেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তিকে সারাদেশে ফলাফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। মোবাইল আসক্তির পাশাপাশি মানসিক অবসাদ ও পড়াশোনার প্রতি অনীহা বাড়ায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে।’

শনিবার বিকেলে ফেনী জেলা শিক্ষক সমিতির (বিটিএ) আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদান এবং শিক্ষক-কর্মচারীদের সন্তানদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক খালেক বলেন, শিক্ষকতা অত্যন্ত মহৎ একটি পেশা, তিনি নিজেও শিক্ষক ছিলেন। শিক্ষকদের কষ্টার্জিত অর্থ ও প্রচেষ্টায় তাঁদের সন্তানেরা সুশিক্ষিত হয়ে গড়ে ওঠে। শিক্ষকদের কল্যাণে ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, অতীতেও শিক্ষকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবেন।

জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সহ-সাংগঠনিক সম্পাদক ফকির আহাম্মদ ফয়েজ, কার্যনির্বাহী সদস্য মো. হারুন অর রশীদ ভূঁইয়া, জেলা শিক্ষক সমিতির অর্থ সম্পাদক খিজির আহমদ পলাশ, দাগনভূঞা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ফুলগাজী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর মজুমদার।

অনুষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষক-কর্মচারীদের ৪৩ জন সন্তানকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ দেওয়া হয়। একই অনুষ্ঠানে জেলার অবসরপ্রাপ্ত ৮৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা