× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর ও সম্পাদক শিব্বির আহমদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ মিনিট আগে

বাঁশখালী প্রেস ক্লাবের নতুন সভাপতি আবু বক্কর ও সম্পাদক শিব্বির আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঁশখালী প্রেস ক্লাবের নতুন সভাপতি আবু বক্কর ও সম্পাদক শিব্বির আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঁশখালী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বক্কর বাবুল সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও বাংলা এডিশনের প্রতিনিধি শিব্বির আহমদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশবর্তমানের প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. তাফহিমুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. আফনান চৌধুরী এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অনুপম কুমার অভি, দৈনিক আজাদীর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক মানবকণ্ঠ ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জোবাইর চৌধুরী এবং দৈনিক দেশের কথার প্রতিনিধি ছৈয়দুল আলম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কল্যাণ বড়ুয়া এবং সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছৈয়দুল আলম। নবনির্বাচিত এ কমিটির মেয়াদ আগামী দুই বছর বলবৎ থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা