× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু-কিশোরের ঝগড়া ও জমি বিরোধে সংঘর্ষ, আহত ১৮

ভৈরব ও পুঠিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ায় মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ায় মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়াচর এলাকায় মুন্সি বাড়ি ও মাদাইরা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মুন্সি বাড়ির এক কিশোরের সঙ্গে মাদাইরা বাড়ির আরেক কিশোরের বাকবিতণ্ডা ও মারামারি হয়। এর জেরে শনিবার সকালে মুন্সি বাড়ির কয়েকজন যুবক মাদাইরা বাড়িতে হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতদের মধ্যে সেলিম মিয়া, রফিয়া বেগম, আল আমিন, আরাফাত মিয়া, ইমরান হোসেন, শরাফত আলী, শিমুল মিয়া ও শরিফা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত রফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শহর বানু, মেহের বানু, রুকন মিয়া ও টুনু মিয়াসহ অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাদাইরা বাড়ির সবুজ মিয়া ও মুন্সি বাড়ির জাহাঙ্গীর মিয়া বলেন, শিশু-কিশোরদের মধ্যকার সাধারণ ঝগড়া থেকেই অনাকাঙ্ক্ষিত এ সংঘর্ষের সূত্রপাত। 

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ায় মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। সম্পর্কে তারা একে অপরের আত্মীয়।

আহতরা হলেন চয়েন উদ্দিন, আয়েন উদ্দিন ও শাকিল আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, মারামারির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা