× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনটি শিশু, প্রবাসীসহ ৬টি মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে তিনটি শিশু, প্রবাসী, বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চার জেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহগুলো উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নেছারাবাদ (পিরোজপুর) : নেছারাবাদে বাক্‌প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। 

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে একই বাড়ির পৃথক দুটি কক্ষ থেকে এক ব্যক্তি ও তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়া এলাকার শামসুল আলমের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি জাহেদুল ইসলাম (৪৮)। তিনি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। নিহত দুই শিশুর নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, একই বাড়ি থেকে বাবা ও তার দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে একটি পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার মুক্তার গ্রামের মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী।

​এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার দুই হাত বাঁধা ছিল। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবা অলী উল্লাহ মুন্সি। আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা