× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‌্যালি

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের বাস্তবায়নে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের বাস্তবায়নে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ কর, জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে’ নানা স্লোগান নিয়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে বরগুনার পাথরঘাটায় সাইকেল র‌্যালি হয়। 

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা -ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের বাস্তবায়নে শনিবার সকাল দশটায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে র‌্যালি শুরু করে কাঞ্চুরহাট, সোনালী বাজার হয়ে আমড়াতলা বাজার ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ‌ হয়। 

র‌্যালি শেষে জলবায়ু ন্যায্যতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির ও ধরিত্রী রক্ষায় আমরা -ধরার পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। এ সময় কালমেঘের ফ্ল্যাট নিয়ার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা