× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু ন্যায্যতায় ঋণ নয়, অনুদান চায় উপকূলের মানুষ

রাসেল মাহমুদ, বরগুনা

প্রকাশ : ১১ মিনিট আগে

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি। অথচ এর ক্ষতিকর প্রভাবের বড় বোঝা বহন করতে হচ্ছে এ দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়তে হচ্ছে তাদের।

শনিবার বেলা ১১টায় বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়। বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে সেখানে সাইকেল র‌্যালি, সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটি, পিপীলিকার পাঠশালা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পিপীলিকার পাঠশালার শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র তালতলী-আমতলী সমন্বয়ক আরিফুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান দিতে হবে। 

পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির সম্পাদক বাবুল হাওলাদার বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান এবং পরিবেশবান্ধব কৃষির প্রসার ঘটিয়ে জলবায়ু সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর বলেন, টেংরাগিরি বন রক্ষার পাশাপাশি নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করতে হবে। ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া, পিপীলিকার পাঠশালার শিক্ষক হাসান মাস্টার ও শুভ সন্ধ্যা রক্ষা কমিটির জাহাঙ্গীর সিকদার। এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা