× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার বাঞ্ছারামপুর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ও বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, পিএসসি।

বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মোফাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান, চেয়ারম্যান, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজ। উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াসিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, দেওয়ান মো. নাজমুল হুদা (সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি) এবং অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি রাজনীতির প্রভাব যেন না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মূল দায়িত্ব শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 

অনুষ্ঠানে মোহাম্মদ মোফাচ্ছের বলেন, ‘এমপি-মন্ত্রী দেখলে আমি পায়ে ধরে সালাম করি না, কিন্তু আমার শিক্ষককে দেখলে এখনও পায়ে ধরে সালাম করি।’ তার এ বক্তব্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের গুরুত্ব ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি (অব)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা