× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীশাসন ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার সকাল ১০টায় ভাঙনকবলিত এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি আবুল কালাম কলেজ থেকে চরসাধুকাঠি ফাজিল মাদ্রাসা পর্যন্ত সুগন্ধা নদীর পশ্চিম পাড়ে আয়োজিত এ মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এতে বক্তব্য দেনÑ বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. এরশাদ হোসাইন, চর সাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক সুজন মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙনে ইতোমধ্যে এলাকার অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে আরও বহু পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। নদীভাঙনের কারণে এলাকায় প্রতিনিয়ত আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা