× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের এক দিন পর সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকার ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামের এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকার ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামের এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকার ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামের এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের এক দিন পর শনিবার সকাল সাড়ে ৮টায় ফেনীরকুল সীমান্তের বরই বাগান ও ভারতের ঢোলবাড়ী সংলগ্ন অংশ থেকে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত অংথৈইপ্রু মারমা ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নেওয়া একজন ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে অংথৈইপ্রু মারমা রামগড়ের ফেনীরকুল ও ভারতের ঢোলবাড়ী সীমান্তের ২২১৪/১৮ এস পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারতীয় অংশে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা রাতভর সীমান্তবর্তী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু সেদিন তার কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে পুনরায় তল্লাশির একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ী অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার ডুবন্ত ও রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এরপর সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় তারা বাবাকে হন্যে হয়ে খুঁজেছেন। একপর্যায়ে ভারতের ঢোলবাড়ী অংশে নদীর পানিতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার বাবার কপালে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে বিএসএফের হাতে তার বাবা হত্যার শিকার হয়েছেন, নাকি অন্য কোনো দুর্ঘটনা ঘটেছেÑ সে বিষয়ে তারা নিশ্চিত নন। তিনি এই মৃত্যুর নেপথ্যের প্রকৃত কারণ উদঘাটন করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের কপালে ও মাথায় আঘাতের জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে নদীর তীরে কংক্রিটের ব্লক রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত রহস্য পরিষ্কার হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা