কক্সবাজার অফিস
প্রকাশ : ১৭ মিনিট আগে
ইনানীর গ্যাসকূপে বিশেষজ্ঞ দল, নির্বাপণে চলছে প্রস্তুতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ ১৯ দিন পর কক্সবাজারে ইনানীর সেই গ্যাসকূপের আগুন নির্বাপণে অবশেষে মাঠেপর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছে বাপেক্স।
ইতোমধ্যে বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নিয়ে আসা হচ্ছে।
আনুষঙ্গিক প্রস্তুতির শেষে শনিবার বিকেলে আগুন নির্বাপণের কাজ শুরু হতে পারে বলে
জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ টিম গ্যাসকূপ
পরিদর্শন করেছে। খতিয়ে দেখেছেন উদ্গীরিত গ্যাসকূপের ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন
পরিস্থিতি।
বাপেক্সের ড্রিলিং সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, গ্যাস
উত্তোলনের জন্য খনন করার হবে কি না সেই বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।
আপাতত নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপণ বা নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। তবে গ্যাসের
মজুদ নিয়ে অনুসন্ধানের কাজ শুরু না করার আগেই মন্তব্য করতে নারাজ তিনি।
তিনি বলছেন, গ্যাসকূপের আগুন বন্ধের সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি আনা হচ্ছে। তবে কবে
নাগাদ বন্ধ করা হবে সেটি এখনো বলা যাচ্ছে না। আগুন বন্ধ
করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানের ফলাফল
অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় স্হানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ
স্থাপন করতে গিয়ে গ্যাস উঠে আসে। এই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। সেই
আগুন বিগত ১৮ দিন ধরে জ্বলছে। এরই মধ্যে বাপেক্স পেট্রো বাংলাসহ সরকারের বিভিন্ন
দপ্তরের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা
পদক্ষেপ। ঘটনাস্থলের দুশ’ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।