× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ শহরবাসী যানজটে নাকাল

আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ

প্রকাশ : ১৭ মিনিট আগে

হবিগঞ্জ শহরে তীব্র যানজটে যাত্রীরা পোহাচ্ছেন দুর্ভোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ শহরে তীব্র যানজটে যাত্রীরা পোহাচ্ছেন দুর্ভোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ শহরবাসী যানজটে নাকাল হয়ে পড়েছেন। অস্বাভাবিক গতিতে অটোরিকশা ও টমটম বেড়ে যাওয়ায় যানজট ভয়ানক রূপ নিয়েছে। গাড়ি যত্রতত্র থামিয়ে মালামাল ওঠানামা করানোর ফলে পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেছে। 

এমনকি ছুটির দিনেও যানজট থেকে রেহাই নেই শহরবাসীর। দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় এক ঘণ্টা। পৌরসভা সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে শহরের যানজট নিয়ন্ত্রণে শতাধিক টমটম জব্দ করা হয়। তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু বর্তমানে অবস্থা আবার খারাপের দিকে। শহরে মানুষের চলাচলে স্বস্তি আনতে পৌরসভা অভিযান আর চোখে পড়েনি। ফলে টমটম ও অটোর চাপ বাড়ছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করলেও যানজটের দুর্ভোগ কমছে না। 

সরেজমিনে দেখা যায়, শহরের থানার মোড় থেকে কোর্ট এলাকা পর্যন্ত, কোর্ট এলাকা থেকে কালীবাড়ি এবং শংকরের মুখ থেকে চৌধুরী বাজার পর্যন্ত যানজট সবচেয়ে বেশি। এসব সড়কে গাড়ির দীর্ঘ সারি। কোথাও কোথাও গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে আছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পোহাচ্ছেন চরম ভোগান্তি।

অন্যদিকে, সড়কের ওপর যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে মালামাল উঠানো নামানো এবং ফুটপাত দখল করে হকারদের ব্যবসা চালানোয় শহরকে স্থবির করে তুলেছে। সকালে পৌর কর্তৃপক্ষ হকারদের উচ্ছেদ করলেও বিকালে আবার ফুটপাত দখল করে বসছেন হকাররা। ফলে উচ্ছেদ অভিযানেও স্থায়ী কোনো সুফল মিলছে না।

শহরবাসীর অভিযোগ, আগে শুক্রবার ও শনিবার  ছুটির দিনে যানজট কম থাকলেও এখন ছুটির দিনের যানজটে পড়তে হয়। প্রতিদিনই শহরের যানজট লেগে থাকায় মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

সচেতন মহলের মতে, শুধু অভিযান চালিয়ে নয়, যানজট নিরসনে টমটম ও অটো কমিয়ে আনতে হবে। সড়কে অবৈধ পার্কিং বন্ধ, নির্দিষ্ট স্থানে মালামাল ওঠানামার ব্যবস্থা এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পৌরসভা ও ট্রাফিক বিভাগকে সমন্বিতভাবে নিয়মিত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় হবিগঞ্জ শহরের যানজট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে কিছু দিন পর পর অবৈধ যানবাহন আটক করতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু বহিরাগত অবৈধ টমটম ও অটোরে কারণে শহরবাসী সুফল পাচ্ছেন না। যানজটমুক্ত শহর উপহার দিতে পৌর কর্তৃপক্ষ আন্তরিক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা