নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ৪৯ মিনিট আগে
নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁয় তিন দিনব্যাপী শুরু হয়েছে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
মেলার আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) শাপলা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, উদ্যোক্তা ও কৃষকসহ অন্যরা। পরে প্রধান অতিথি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, মেলায় ৮টি স্টল অংশ নিয়েছে। যেখানে কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, বিভিন্ন ফল, দেশিয় ফলের চারা, ফলের জ্যাম-জেলি-আচার এবং কৃষি যন্ত্রাংশ দেখার সুযোগ রয়েছে। এ মেলার মধ্য দিয়ে ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহণের নিয়ম রয়েছে। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ গ্রাম গ্রহণ করা হচ্ছে। তাই পুষ্টির চাহিদা পূরণে দেশিয় ফলের গাছ রোপনের পাশাপাশি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য অংশ নিয়েছেন উদ্যোক্তারা।