× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বকের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৪ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাসাইল রেলগেইট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন ধরতে দেখে স্থানীয়রা। পরে খুঁটিটির কাছে গিয়ে নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারনা নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করে ছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় এবং অজ্ঞাত এই যুবক মারা যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার এসআই নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা