× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন

ধনবাড়ীতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ধনবাড়ী উপজেলা ইউএনও নূরজাহান আক্তার সাথী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাব বিতরণ করেন। প্রতিদিনের বাংলাদেশ

ধনবাড়ী উপজেলা ইউএনও নূরজাহান আক্তার সাথী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ট্যাব বিতরণ করেন। প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে ৮ জন সুপারভাইজার ও ৭৯ জন তথ্যসংগ্রহকারীসহ ৮৭ জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে তথ্যসংগ্রহের কাজে ব্যবহারের জন্য তাদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা ইউএনও নূরজাহান আক্তার সাথী।

এ সময় বক্তব্য রাখেনÑ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইব্রাহীম খলিলুল্লাহ, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক পলাশ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ইউএনও নূরজাহান আক্তার সাথী বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে, যাতে সরকারের এ উদ্যোগের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, তথ্যসংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬Ñদুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা