মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদকবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
নাজির হোসেন লাজু । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় নাজির হোসেন লাজু নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার বালিয়াজুড়ী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ইউপি সদস্য।
গ্রেপ্তার নাজির হোসেন লাজু ওই ইউনিয়নের পূর্ব
সুখনগড়ী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নাজির হোসেন লাজু কার্যক্রম নিষিদ্ধ
যুবলীগের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলার অভিযোগের
ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
স্নেহাশীষ রায় বলেন, নাশকতার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।