× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিস্তির চাপে আত্মহত্যার অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম

এনামুল হক বাদশার মরদেহ। প্রবা ফটো

এনামুল হক বাদশার মরদেহ। প্রবা ফটো

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনয়িনের ফরিয়াদুল এলাকা থেকে এনামুল হক বাদশা নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজকক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন। 

নিহতের চাচাতো ভাই কামাল উদ্দিন বলেন, 'রাতে খেয়ে শোবার ঘরে ঘুমাতে যান তিনি। নিয়মিত ফজরের নামাজ আদায় করতেন। সকালে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।'

তিনি আরও বলেন, ‘পারিবারিক কারণে বাদশা বিভিন্ন এনজিও থেকে নিজের নামের পাশাপাশি স্ত্রীর নামেও ঋণ নিয়েছিল। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তার মধ্যে হতাশা তৈরি হয়। এনজিওর লোকেরা তাকে টাকার জন্য চাপ দিত। তার ঘরের আসবাবপত্রও নিয়ে যাওয়া চেষ্টা করে। ওই হতাশায় তিনি আত্মহত্যা করেন।’

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা