× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোদলকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মতবিনিময় চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মিলনের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় আনোয়ার হোসেন মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় আনোয়ার হোসেন মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার ৫ নং যশোদল ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিলন। 

ইউনিয়নকে উন্নত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি স্থানীয় মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা জানতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন মিলন যশোদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য আব্দুল হাশিমের ছেলে।

সভায় উপস্থিত ছিলেনÑ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মানিক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, ওয়ার্ড বিএনপি নেতা তারা মিয়া, যুবদলের সহসভাপতি শাকিল হাসান জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক জুবায়ের কাজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের দীর্ঘদিনের নানা সমস্যা ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। এমন নেতৃত্ব দরকার, যারা নির্বাচিত হলে এলাকার মানুষের কথা শুনবেন, এলাকার সমস্যা চিহ্নিত করবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও নানা প্রতিকূলতার কথা তুলে ধরে আনোয়ার হোসেন মিলন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে নানা বাধা-বিপত্তি, জেল-জুলুম ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তারপরও দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিচ্যুত হননি। প্রতিকূল সময়েও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

তিনি বলেন, যশোদল ইউনিয়নের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত। সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করার আগ্রহ থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মিলন বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে যশোদল ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজলভ্য করা, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করাই তার লক্ষ্য।

সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা আনোয়ার হোসেন মিলনকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তাদের প্রত্যাশা, তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা