× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্র ও যুবলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ঘণ্টা আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্র ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। নাশকতামূলক কার্যক্রম ও ঝটিকা মিছিল করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

টেকনাফ (কক্সবাজার) : জেলার টেকনাফে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির ওপর হামলার ঘটনায় ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে টেকনাফ মডেল থানার এসআই মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

নেছারাবাদ (পিরোজপুর) : জেলার নেছারাবাদে আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার এবং ছাত্রলীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। 

শ্যামনগর (সাতক্ষীরা) : জেলার শ্যামনগরে আবু নাইম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার টুঙ্গিপাড়া থানার এসআই মামলাটি করেন। টুঙ্গিপাড়া থানার ওসি বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শুক্রবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম : জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমিনুল ইসলাম ফরহাদসহ দুজনকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা