শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ঘণ্টা আগে
প্রতিকী ছবি
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গত বৃহস্পতিবার বিকালে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার সময় সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।