× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার বাড়িতে মিলল বোমাসদৃশ বস্তু, চিরকুট উদ্ধার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২০ ঘণ্টা আগে

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ছাতিয়ানতলা এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া বস্তু ও চিরকুটের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

শিমুল হোসেন বিএনপির ইউনিয়ন শিক্ষা বিষয়ক সম্পাদক ও ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেন।

এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহাসিন প্রমুখ নেতারা।

এ সময় নেতারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অগ্রগতি ও বক্তব্য জানতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলামের মোবাইল ফোন কয়েক দফায় ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা