কক্সবাজার অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম
কক্সবাজার জেলা জজ আদালত। ফাইল ফটো
ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড পরিশোধ না করলে অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে দিকে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।
তিনি জানান, সাজাপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব শহরের চওনা বরুয়া, তারাইংনা শহরের লাম সিং, আকিয়াবের মং সা, চওনা, মং চেতে, উয়া নাই।
ফরিদুল আলম বলেন, ‘২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে তিন লাখ ইয়াবাসহ
মিয়ানমারের ছয় নাগরিককে আটক করে ছিল কোস্টগার্ড
সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা
খলিলুর রহমান টেকনাফ থানায় মামলা করেন।
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় দেন।’