× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরী ধর্ষণচেষ্টায় খতিব গ্রেপ্তার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

শ্রীনগরে কিশোরীর জিন তাড়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল বারী নামে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীনগরে কিশোরীর জিন তাড়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল বারী নামে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কিশোরীর জিন তাড়ানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল বারী নামে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে শ্রীনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, জিন সংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর কিশোরীর পরিবার ওই খতিবের শরণাপন্ন হন। এ সময় খতিবের কাছ থেকে তাবিজ-কবজ নিয়ে কিছুদিন সুস্থ ছিল কিশোরী। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করে পরিবারটি। তখন অভিযুক্ত তাকে রাতে পরিবারের সদস্যদের নিয়ে আসতে বলেন এবং সমস্যার সম্পূর্ণ সমাধানের আশ্বাস দেন। এতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরী তার মা-বাবার সঙ্গে শ্রীনগর বাজার এলাকায় খতিবের বাড়িতে যায়। সেখানে একটি কক্ষে নিয়ে গিয়ে খাটের এক কোণে বসতে বলেন এবং জিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেন। ভুক্তভোগীর অভিযোগ, কক্ষটি অন্ধকার করে দেওয়ার পর বিভিন্ন কৌশলে তাকে অসহায় করে কিশোরীর সঙ্গে জোরপূর্বক যৌন নির্যাতন করে ওই খতিব। পরে পরিবারটি শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করে।

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত বলেন, যৌন নিপীড়নের শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালায়। এ সময় শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা