× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সাতজন আটক

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশি ও একজন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশি ও একজন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশি ও একজন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শহীদ মিনার’ নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ৬ জন বাংলাদেশির মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। এ সময় আটকদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় একজন মানব পাচারকারীকেও আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন তা খতিয়ে দেখছে বিজিবি। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা