মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১৫:৫৮ পিএম
ইলিশ খেতে এসে বান্ধবীসহ দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর নামক এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেনÑ রাফি-(২০), পিতা মঞ্জুর আলম বাবু, মিরপুর,পশ্চিম শেওড়াপাড়া,
ঢাকা; জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯) পিতা জাহাঙ্গীর আলম, মিরপুর,পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।
শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে্ সমষপুর নামক স্থানে বেপরোয়া
গতির মোটরসাইকেলটি অজ্ঞাত একটি বড় গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের
মৃত্যু হয়। রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে
শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম
সম্পন্ন করেন। ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার
করে বডিব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস জানায়, মিরপুর পশ্চিম শেওড়াপাড়া থেকে মাওয়ার উদ্দেশ্যে
যাচ্ছিলেন ওই দুই মোটরসাইকেল আরোহী। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুর এলাকায়
পৌঁছালে তাদের মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি
গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা
জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে
পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে বডিব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।