× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ দিন শূন্যরেখায় আটকে নারী

দেওয়ানগঞ্জ (জামালপুর) ও ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২১:১৮ পিএম

টানা তিন দিন ধরে জামালপুরের নিকটবর্তী বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন পুশইনের শিকার এক নারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা তিন দিন ধরে জামালপুরের নিকটবর্তী বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন পুশইনের শিকার এক নারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা তিন দিন ধরে জামালপুরের নিকটবর্তী বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার এক নারী।

বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি-বিএসএফের কোনো পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে গত মঙ্গলবার সকালে ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী শূন্যরেখায় অবস্থান নেন। এরপর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্যরেখায় থাকছেন তিনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় ছিল বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে ওই ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৭৭-আর এলাকায় টহল দেয়। টহল চলাকালে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ৬ জনকে আটক করে বিজিবি। আটককৃতরা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা